চট্টগ্রাম ০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সফল অস্ত্রোপচারের পর তিন সদস্য দেখতে পাচ্ছেন, বাকি আটজনের চিকিৎসা কার্যক্রম চলমান

মৌলভীবাজারে একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে ৩ জনের চোখে ফিরেছে আলো, বাকি ৮ জনের অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের রাজনগর উপজেলার একটি পরিবারের জন্য আশার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। জন্মান্ধ একই পরিবারের ১১ সদস্যের মধ্যে ইতোমধ্যে ৩ জন সফল অস্ত্রোপচারের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। বাকি ৮ জনের চোখের অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসার প্রস্তুতি চলছে।

জানা গেছে, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের নির্দেশনা এবং রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলামের যোগাযোগ ও অনুরোধের প্রেক্ষিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
বুধবার (২২ জুলাই) মৌলভীবাজার জেলা প্রশাসন, রাজনগর উপজেলা প্রশাসন এবং মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের একই পরিবারের জন্মান্ধ সদস্যদের চিকিৎসা কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।

সফল অস্ত্রোপচারের পর পরিবারের তিন সদস্য প্রথমবারের মতো পৃথিবীর আলো দেখতে সক্ষম হয়েছেন। এ খবর এলাকায় আনন্দের সঞ্চার করেছে।
চিকিৎসাধীন রোগীদের দেখতে এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিতে মৌলভীবাজার চক্ষু হাসপাতালে যান রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার এবং রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম।
এ সময় তারা জানান, চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা, প্রশাসনের সহযোগিতা এবং মহান আল্লাহর অশেষ রহমতে এই সাফল্য এসেছে। তারা আশা প্রকাশ করেন, অবশিষ্ট ৮ জনের অস্ত্রোপচারও সফল হবে এবং তারাও দৃষ্টিশক্তি ফিরে পাবেন।
দৃষ্টিশক্তি ফিরে পাওয়া পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে বলেন, “আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, আমাদের পরিবারের সবাই যেন চোখের আলো ফিরে পায় এবং আল্লাহর সৃষ্টি এই সুন্দর পৃথিবী দেখার তৌফিক লাভ করে।”

স্থানীয় প্রশাসন ও চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বাকি সদস্যদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে পর্যায়ক্রমে অস্ত্রোপচার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সফল অস্ত্রোপচারের পর তিন সদস্য দেখতে পাচ্ছেন, বাকি আটজনের চিকিৎসা কার্যক্রম চলমান

মৌলভীবাজারে একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে ৩ জনের চোখে ফিরেছে আলো, বাকি ৮ জনের অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে

আপডেট সময় : ১১:৫৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬