হাইকোর্টের জামিন আদেশে মঙ্গলবার সকালে কারাগার থেকে মুক্তি; পাশে থাকা পরিবার, আইনজীবী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা
দীর্ঘ ১৭ দিন কারাভোগের পর জামিনে মুক্ত কবি ও সাংবাদিক সিরাজুল কবির বুলবুল
- আপডেট সময় : ০৯:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

উখিয়া, কক্সবাজার | ২৫ আগস্ট ২০২৬ : দীর্ঘ ১৭ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন অনুসন্ধান নিউজ উখিয়ার নির্বাহী সম্পাদক, কবি ও সাংবাদিক সিরাজুল কবির বুলবুল।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মহামান্য হাইকোর্টের জামিন আদেশের পর তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে গত ৯ আগস্ট একটি মামলায় কক্সবাজার জেলা জজকোর্টে হাজিরা দিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে আইনি সহায়তায় হাইকোর্ট থেকে জামিন আদেশ পাওয়ার পর ১৭ দিন কারাভোগ শেষে তিনি মুক্তি পান।
মুক্তির পর সিরাজুল কবির বুলবুল মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তার পাশে থাকা পরিবারের সদস্য, আইনজীবী, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন সিকদার, পুলিশ কর্মকর্তা ও উখিয়ার কৃতী সন্তান মোহাম্মদ আইয়ুব, পুলিশ কর্মকর্তা খুরশেদ আলম সুজন এবং অ্যাডভোকেট তারেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ছাড়া জাসাস উখিয়া উপজেলা শাখার আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, যুগ্ম আহ্বায়ক কফির উদ্দিন আনু, বিএনপি নেতা সালাম সিকদার, সাংবাদিক আব্দুল লতিফ বাচ্চু, নুরুল আলম সিকদার, কামাল উদ্দিন জয়, কামরুল ইসলাম এবং যুগযুগান্তর উখিয়া উপজেলা প্রতিনিধি আবদুল গফুরসহ সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
সিরাজুল কবির বুলবুল আরও বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে যারা বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
উল্লেখ্য, সিরাজুল কবির বুলবুল উখিয়া এলাকায় সাংবাদিকতা ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত। বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমে তার লেখা ও প্রতিবেদন প্রকাশিত হয়ে আসছে।



























