কেন্দ্রীয় মেধাভিত্তিক তালিকায় প্রকৃত শূন্য পদের বিপরীতে পদোন্নতি; নতুন দায়িত্বে সততা ও পেশাদারিত্বের প্রত্যাশা
গোপালগঞ্জে এএসআই সোহেল মিয়ার এসআই পদে পদোন্নতি, র্যাঙ্ক ব্যাজ পরালেন পুলিশ সুপার
- আপডেট সময় : ০৭:৪৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ | ২৫ আগস্ট ২০২৬ :
গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মরত এএসআই (নিঃ) মো. সোহেল মিয়া এসআই (নিঃ) পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি উপলক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁর নতুন পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মেধাভিত্তিক তালিকায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক নির্ধারিত পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিঃ) মো. সোহেল মিয়াকে এসআই (নিঃ) পদে পদোন্নতি দেওয়া হয়।
মঙ্গলবার জেলা পুলিশ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে নতুন পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ/প্রবেশনার) রনি হাওলাদার।
র্যাঙ্ক ব্যাজ পরানোর পর পদোন্নতিপ্রাপ্ত এসআই মো. সোহেল মিয়াকে অভিনন্দন জানান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। তিনি নতুন পদে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের সেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
পদোন্নতি পাওয়ায় এসআই মো. সোহেল মিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।





















