চট্টগ্রাম ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ধান্যঘরা ক্লাব মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় প্রাণ গেল শিশুর; বাস জব্দ, চালক-হেলপার পলাতক

চুয়াডাঙ্গায় রেখা পরিবহনের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু, ঘাতক বাস আটক

মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের ধান্যঘরা ক্লাব মোড়ে রেখা পরিবহনের একটি বাসের ধাক্কায় সিয়াম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সিয়াম দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মো. পলাশের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিয়াম তার দাদির সঙ্গে কার্পাসডাঙ্গা এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ধান্যঘরা ফিরছিল। দুপুর দেড়টার দিকে ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় পৌঁছানোর পর গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা কার্পাসডাঙ্গাগামী দ্রুতগতির রেখা পরিবহন বাসটি তাকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত রেখা পরিবহনের বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শিশু সিয়ামের মৃত্যুতে ধান্যঘরাসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দর্শনা-মুজিবনগর সড়কে দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে বাস চলাচল করায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়দের দাবি, ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় দ্রুত গতিরোধক (স্পিড ব্রেকার) স্থাপন, ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব হবে।

এদিকে পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে বাবা মো. পলাশসহ স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ঘাতক বাসচালককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধান্যঘরা ক্লাব মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় প্রাণ গেল শিশুর; বাস জব্দ, চালক-হেলপার পলাতক

চুয়াডাঙ্গায় রেখা পরিবহনের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু, ঘাতক বাস আটক

আপডেট সময় : ০৭:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬