চট্টগ্রাম ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

জগন্নাথপুর ও জকিগঞ্জ রোডের দ্বন্দ্বে উত্তপ্ত সিলেট বাস টার্মিনাল এলাকা

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক সংঘর্ষ: শতাধিক গাড়ি ভাঙচুর, দুই চালক আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • আপডেট সময় : ০৭:০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘর্ষের পর ভাঙচুর হওয়া যানবাহন

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, সিলেট | ৩০ এপ্রিল ২০২৬ :
সিলেট নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং দুইজন বাসচালক গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে জগন্নাথপুর রোডের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সেই বিরোধের জেরে এক পক্ষের সমর্থনে মিতালী এক্সপ্রেস-এর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের একপর্যায়ে অতর্কিত হামলা চালিয়ে জগন্নাথপুর রোড ও জকিগঞ্জ রোডের শতাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। এতে পুরো টার্মিনাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষে জকিগঞ্জ রোডের দুইজন বাসচালক গুরুতর আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জগন্নাথপুর ও জকিগঞ্জ রোডের দ্বন্দ্বে উত্তপ্ত সিলেট বাস টার্মিনাল এলাকা

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক সংঘর্ষ: শতাধিক গাড়ি ভাঙচুর, দুই চালক আইসিইউতে

আপডেট সময় : ০৭:০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬