চট্টগ্রাম ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

বগুড়ার শিবগঞ্জ থেকে যৌথ অভিযানে ধরা পড়লো দ্বিতীয় আসামি

পটিয়ায় ব্যবসায়ী কাসেম হত্যা মামলার আসামি গ্রেপ্তার, র‍্যাবের যৌথ অভিযান

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া, চট্টগ্রাম | ২৫ এপ্রিল ২০২৬ :
চট্টগ্রামের পটিয়ায় আলোচিত ব্যবসায়ী আবুল কাসেম হত্যা মামলার ২ নম্বর আসামি আবু তাহের (৪০)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭র‍্যাব-১২-এর যৌথ টিম।

র‍্যাব সূত্র জানায়, শুক্রবার (২৪ এপ্রিল) বগুড়া জেলার শিবগঞ্জ থানার চৌকিরহাট মালহারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ১৫ এপ্রিল পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই ইকবালের নেতৃত্বে ৪-৫ জনের একটি সন্ত্রাসী দল ব্যবসায়ী আবুল কাসেমের ওপর হামলা চালায়। হামলায় তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর ২০ এপ্রিল তিনি মারা যান।

এ ঘটনায় পটিয়া থানায় একটি হত্যা মামলা (নং-২২/৮) দায়ের করা হয়। মামলায় আবু তাহেরকে ২ নম্বর আসামি করা হয়। মামলা দায়েরের পরপরই র‍্যাব-৭ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে অভিযান শুরু করে।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭ ও র‍্যাব-১২ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া জানান, গ্রেপ্তারকৃত আসামিকে দ্রুত পটিয়া থানায় নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ার শিবগঞ্জ থেকে যৌথ অভিযানে ধরা পড়লো দ্বিতীয় আসামি

পটিয়ায় ব্যবসায়ী কাসেম হত্যা মামলার আসামি গ্রেপ্তার, র‍্যাবের যৌথ অভিযান

আপডেট সময় : ১১:৪৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬