চট্টগ্রাম ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

সিন্ডিকেটের অভিযোগ, চাহিদা-সরবরাহের অজুহাত; বাজার মনিটরিং জোরদারের আশ্বাস ইউএনও’র

রমজান শুরুতেই মণিরামপুরে নিত্যপণ্যের দামে আগুন, বাজারে ভয়াবহ নৈরাজ্যের অভিযোগ

আব্দুল্লাহ আল মামুন
  • আপডেট সময় : ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল্লাহ আল মামুন | যশোর প্রতিনিধিঃ

পবিত্র রমজান মাস শুরু হতেই যশোরের মণিরামপুর উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর, পেঁয়াজ, বেগুন, শসা ও লেবুসহ ইফতার সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা।

সরেজমিনে মণিরামপুর পৌর বাজার ও আশপাশের হাটগুলো ঘুরে দেখা গেছে, রমজান উপলক্ষে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা অধিক দামে পণ্য বিক্রি করছেন। ক্রেতাদের অভিযোগ, মাত্র এক সপ্তাহের ব্যবধানে কিছু পণ্যের দাম কেজিপ্রতি ১০ থেকে ৫০-৬০ টাকা পর্যন্ত বেড়েছে।

বাজার করতে আসা আব্দুর রশিদ বলেন, “বর্তমানে বাজারের অবস্থা অত্যন্ত অস্থির। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ তেমন নেই। আমরা সাধারণ ক্রেতারা খুব কষ্টে আছি। কাঁচাবাজারে সিন্ডিকেট থাকার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।”
আরেক ক্রেতা মোহাম্মদ আলী জানান, “রমজানে লেবু ২০-২৫ টাকা হালি থেকে বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। শসা ৩০ টাকা থেকে ৬০-৭০ টাকা, বেগুন ৪০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা পর্যন্ত হয়েছে। আয় না থাকায় বাজার করতে সমস্যা হচ্ছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, চাহিদা ও সরবরাহের তারতম্যের কারণেই দাম বেড়েছে। রমজান শুরু হওয়ায় লেবু, শসা ও বেগুনের চাহিদা বেড়েছে। পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। লেবুর মৌসুম না থাকায় সরবরাহ কম, আর রমজানে বেগুনের চপের চাহিদা বেড়ে যাওয়ায় বেগুনের দাম বৃদ্ধি পেয়েছে।

সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ীরা দাবি করেন, কাঁচামালে সিন্ডিকেট করা সম্ভব নয়। উৎপাদন কম হলে দাম বাড়বেই।
এ বিষয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন বলেন, “রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কি না তা তদারকি করা হচ্ছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও চালু রয়েছে। অবৈধ মজুদ বা কৃত্রিম সংকটের তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সাধারণ ক্রেতাদের প্রত্যাশা, রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন আরও কঠোর নজরদারি জোরদার করবে এবং ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সিন্ডিকেটের অভিযোগ, চাহিদা-সরবরাহের অজুহাত; বাজার মনিটরিং জোরদারের আশ্বাস ইউএনও’র

রমজান শুরুতেই মণিরামপুরে নিত্যপণ্যের দামে আগুন, বাজারে ভয়াবহ নৈরাজ্যের অভিযোগ

আপডেট সময় : ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬