চট্টগ্রাম ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ, তদন্ত দাবি

রাজশাহী শিক্ষা বোর্ডে গোপন নিয়োগ কেলেঙ্কারি: বিধি লঙ্ঘন করে ৬০ জনের চাকরি, কোটি টাকার লেনদেনের অভিযোগ

মোস্তাফিজুর রহমান জীবন
  • আপডেট সময় : ১০:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোস্তাফিজুর রহমান জীবন |
রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে প্রায় ৬০ জন দৈনিক মজুরিভিত্তিক (ডে লেবার) কর্মীকে স্থায়ী নিয়োগ দেওয়ার ঘটনায় গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ ছাড়পত্র ছাড়াই এবং কোনো প্রকার উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ না করে রোববার (১৫ ফেব্রুয়ারি) অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুপ্রিম কোর্টের আপিল মামলা নং ৩০০/২০১৫-এর রায় অনুযায়ী শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে প্রকাশ্যে বিজ্ঞপ্তি দিয়ে আবেদন আহ্বান এবং দৈনিক মজুরদের বয়স শিথিল করে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে। কিন্তু রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ কোনো বিজ্ঞাপন ছাড়াই সরাসরি নিয়োগ সম্পন্ন করেছে বলে অভিযোগ।
এছাড়া বোর্ডের নিজস্ব প্রবিধান ‘এস আর ৬৫’-এর ২ নম্বর ধারা অনুযায়ী সিলেকশন কমিটির সুপারিশ বাধ্যতামূলক হলেও এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি বলে জানা গেছে। প্রশাসনিক কর্মকর্তাদের না জানিয়ে চেয়ারম্যান ও সচিবের কক্ষে বসেই নিয়োগপত্র ও যোগদানপত্র প্রদান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, বোর্ড চেয়ারম্যান প্রফেসর আখম মোফাকখারুল ইসলাম এবং সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেছেন। প্রেষণে কর্মরত কয়েকজন কর্মকর্তা, কলেজ পরিদর্শক, স্কুল পরিদর্শক ও উপ-পরিচালক (ডিডি) এ ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে।

সূত্রমতে, ‘মামুন’ নামের এক দৈনিক মজুরিভিত্তিক কর্মী পুরো নিয়োগ প্রক্রিয়ার প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন। তার মাধ্যমে আর্থিক লেনদেন এবং বোর্ড সভার রেজুলেশন প্রস্তুত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

নিয়োগপত্রে ৭৪৯ ও ৭৫০ নম্বর স্মারক ব্যবহার করা হলেও বোর্ডের মূল ডিসপ্যাচ রেজিস্টারে তার কোনো এন্ট্রি পাওয়া যায়নি। এতে করে আইনি জটিলতা এড়াতে এবং তথ্য গোপন রাখতে কৌশল অবলম্বনের অভিযোগ উঠেছে।
বোর্ডের অভ্যন্তরে গুঞ্জন রয়েছে, এই ৬০ জনের নিয়োগের বিপরীতে কয়েক কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই বিগত সরকারের আমলে দৈনিক মজুর হিসেবে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী বলেন, ফ্যাসিস্ট বিদায়ের পর বোর্ডে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দেওয়া হয়েছে। বোর্ড চেয়ারম্যান নিজ ক্ষমতাবলে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দিতে পারেন এবং বোর্ড সভায় অনুমোদন সাপেক্ষে তা সম্পন্ন হয়েছে। অভিযোগকারীরা সুবিধা করতে না পেরে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

বোর্ড চেয়ারম্যান প্রফেসর আখম মোফাকখারুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। লেনদেনের অভিযোগে অভিযুক্ত ডে লেবার মামুন সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের এই নিয়োগ কেলেঙ্কারি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ, তদন্ত দাবি

রাজশাহী শিক্ষা বোর্ডে গোপন নিয়োগ কেলেঙ্কারি: বিধি লঙ্ঘন করে ৬০ জনের চাকরি, কোটি টাকার লেনদেনের অভিযোগ

আপডেট সময় : ১০:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬