চট্টগ্রাম ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১২ মাসে সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার ‘অদম্য জবিয়ান ঐক্য’-এর

জকসু নির্বাচন ২০২৫: ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ২১ দফা ইশতেহার ঘোষণা

জবি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে ২১ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’

আগামী ১২ মাসের মধ্যে শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধান ও ক্যাম্পাস সংস্কার বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এ ইশতেহার ঘোষণা করা হয়।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলামের মাধ্যমে ইশতেহার পাঠের সূচনা হয়। পরে প্যানেলের অন্যান্য প্রার্থীরা পর্যায়ক্রমে পুরো ইশতেহার উপস্থাপন করেন।

২১ দফা ইশতেহারের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে—স্বপ্নের দ্বিতীয় ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন, আবাসন সংকট নিরসন, বর্তমান ক্যাম্পাসের ঐতিহ্য সংরক্ষণ ও আধুনিকায়ন, নিরাপদ ও সহিংসতামুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ, বিশ্বমানের ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা, গবেষণা ও উচ্চশিক্ষার প্রসার, শিক্ষার্থীবান্ধব লাইব্রেরি ও সেমিনার সুবিধা বৃদ্ধি।

এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, ছাত্রী হলের সুযোগ-সুবিধা বৃদ্ধি, ন্যায্যমূল্যে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ, টিএসসির আধুনিকায়ন, পরিবহন সেবা সম্প্রসারণ, খেলাধুলা ও শরীরচর্চা জোরদার করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
ইশতেহারে র‍্যাগিং, সাইবার বুলিং, মাদক ও সব ধরনের শারীরিক-মানসিক নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করা হয়। শিক্ষার মানোন্নয়নে আউটপুট বেজড এডুকেশন (OBE) কারিকুলাম, পেপারলেস প্রশাসন, উচ্চগতির ইন্টারনেট এবং অনলাইনে পরীক্ষার ফল প্রকাশের অঙ্গীকার করা হয়।

নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা অ্যাপ, নারী নিরাপত্তা সেল, ডে-কেয়ার সেন্টার, মানসিক স্বাস্থ্যসেবা, এক্সেসিবল ক্যাম্পাস এবং বৃত্তি সুবিধা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়।
ক্যারিয়ার উন্নয়নে জব ফেয়ার, স্টার্টআপ সামিট, পার্ট-টাইম কাজের সুযোগ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জকসুর মাসিক কার্যক্রম অনলাইনে প্রকাশের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি ও ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, “আমরা রাজনীতি নয়,নীতি ও ন্যায়ের ভিত্তিতে শিক্ষার্থীবান্ধব ঐক্য গড়ে তুলতে চাই।”
জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ বলেন, “১২ মাসের মধ্যে ২১ দফা বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১২ মাসে সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার ‘অদম্য জবিয়ান ঐক্য’-এর

জকসু নির্বাচন ২০২৫: ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ২১ দফা ইশতেহার ঘোষণা

আপডেট সময় : ০৩:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫