চট্টগ্রাম ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার এলাকায় দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের অংশগ্রহণ; মানবসেবা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলীর ওপর গুরুত্বারোপ

ভৈরবপাশায় জামায়াতের শিক্ষা শিবিরে দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের আহ্বান

খলিলুর রহমান
  • আপডেট সময় : ০৭:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা’—এই ভিশনকে সামনে রেখে ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) ইউনিয়নের প্রেমহার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভৈরবপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশ নেন।

ভৈরবপাশা ইউনিয়ন জামায়াতের আমির বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আমিনুল ইসলাম এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক।

শিক্ষা শিবিরে কুরআনের আয়াত উদ্ধৃত করে জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তোলা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় মানবসেবা, নৈতিকতা, দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলী অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা অর্জনের বিষয়ে নেতা-কর্মীদের উৎসাহিত করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে ভৈরবপাশা ইউনিয়নের পর অন্যান্য ইউনিয়নেও এ ধরনের শিক্ষা শিবির আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার এলাকায় দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের অংশগ্রহণ; মানবসেবা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলীর ওপর গুরুত্বারোপ

ভৈরবপাশায় জামায়াতের শিক্ষা শিবিরে দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের আহ্বান

আপডেট সময় : ০৭:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬