চৌমুহনী শহরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চৌমুহনীতে শ্রমিক কল্যাণের ইউনিট সভাপতি-সাধারণ সম্পাদকদের দায়িত্বশীল সমাবেশ
- আপডেট সময় : ০৯:৫৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

চৌমুহনী, নোয়াখালী | ২৪ আগস্ট ২০২৬ : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী শহর শাখার উদ্যোগে ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলম বলেন, দাওয়াতী কাজের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
চৌমুহনী শহরের উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী শহর শাখার সভাপতি মু. অলি উল্লাহ ইয়াছিন।
অনুষ্ঠান পরিচালনা করেন শহর শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার আমীর জসিম উদ্দিন, শহর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান এবং চৌমুহনী শহর শ্রমিক কল্যাণের সাবেক সভাপতি মোফাখ্খার হোসাইন নাছিম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী শহর শাখার সহসভাপতি ফয়েজ আহমেদ, কবির হোসেন, খুরশিদ আলম এবং সাংগঠনিক সম্পাদক মহসিনসহ শহর ও বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
সমাবেশে ইউনিট পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাংগঠনিক দায়িত্ব, শ্রমিকদের অধিকার ও কল্যাণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
দায়িত্বশীলদের উদ্দেশে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে।



















