চট্টগ্রাম ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

‘মানবজাতির কল্যাণে, এগিয়ে আসি সেবাদানে’ স্লোগানে দিনব্যাপী আয়োজনে স্বেচ্ছাসেবীদের মিলন

নাগেশ্বরীতে মানবিক সেবার অঙ্গীকারে ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী

শাওন আহম্মেদ লেবু
  • আপডেট সময় : ০৭:২১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

‘মানবজাতির কল্যাণে, এগিয়ে আসি সেবাদানে’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে নাগেশ্বরী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়।

শুক্রবার নাগেশ্বরী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পাশাপাশি নাগেশ্বরী ব্লাড ব্যাংকের বিগত দিনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরা হয়। পরে মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় শুরু হয় আলোচনা সভা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান, নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জামাল হোসেন, নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান, নাগেশ্বরী বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহমুদ হাসান হাজী সোহেল, মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের উপদেষ্টা ও বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক এজেডএম জাহাঙ্গীর আলম মতি সরকার, নাগেশ্বরী পৌর যুব সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, সংগঠক, কলামিস্ট ও সংবাদকর্মী মো. সাদিকুল ইসলাম সোহেল মুন্সী এবং বামনডাঙ্গা ইউনিয়ন যুব প্ল্যাটফর্মের সভাপতি মো. আজিজুল হক।

এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সভাপতি মো. রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. লিটু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. রবিউল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ী।

আলোচনা সভায় বক্তারা নাগেশ্বরী ব্লাড ব্যাংকের বিগত দিনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, আর্তমানবতার সেবায় তরুণদের এ ধরনের উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজন মেটানোর পাশাপাশি সমাজ থেকে মাদক ও অপরাধ দূরীকরণে যুবসমাজকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।

বক্তারা নাগেশ্বরী ব্লাড ব্যাংকের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও কার্যকর করতে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নাগেশ্বরী ব্লাড ব্যাংকের আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রস্তাবনা তুলে ধরা হয়। পরে কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবী, সংগঠক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে নাগেশ্বরী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা প্রাণবন্ত হয়ে ওঠে। পারস্পরিক সৌহার্দ্য ও মিলনমেলার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবীদের মধ্যে মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকার প্রত্যয় ফুটে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

‘মানবজাতির কল্যাণে, এগিয়ে আসি সেবাদানে’ স্লোগানে দিনব্যাপী আয়োজনে স্বেচ্ছাসেবীদের মিলন

নাগেশ্বরীতে মানবিক সেবার অঙ্গীকারে ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট সময় : ০৭:২১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬