চট্টগ্রাম ০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

বারৈয়ারা থেকে সিএনজিযোগে দাউদকান্দির মলয় বাজারে যাওয়ার পর নিখোঁজ; থানায় নিখোঁজ ডায়েরি করেছেন স্ত্রী

কচুয়ায় তিন দিন ধরে নিখোঁজ গ্রাম পুলিশ আব্দুল কাদের, জীবিত উদ্ধারের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ আনোয়ার হোসেন (রাজ)
  • আপডেট সময় : ০৯:১৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কচুয়া,চাঁদপুর | ১৮ আগস্ট ২০২৬ঃ চাঁদপুরের কচুয়া উপজেলার ১ নম্বর সাচার ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ সদস্য আব্দুল কাদের তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে জীবিত অবস্থায় দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও গ্রাম পুলিশ সদস্যরা।

গতকাল সোমবার (১৭ আগস্ট) বিকেলে কচুয়ার সাচার কান্দিরপাড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গ্রামবাসী, গ্রাম পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল কাদের দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে সাচার ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন। হঠাৎ করে তিন দিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

তারা বলেন, আব্দুল কাদের কোথায় আছেন এবং কীভাবে নিখোঁজ হয়েছেন, তা দ্রুত অনুসন্ধানের মাধ্যমে বের করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি তাকে জীবিত উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন নিখোঁজ আব্দুল কাদেরের স্ত্রী রাবেয়া বেগম, গ্রাম পুলিশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নিত্য সূত্রধর, সাচার বাজারের ব্যবসায়ী ফারুক হোসেন, অলিউল্লাহ প্রধান, সোহেল মাহমুদ, আব্দুর রাজ্জাক এবং গ্রাম পুলিশ সদস্য মোস্তফা ও সোলেমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিখোঁজ আব্দুল কাদেরের স্ত্রী রাবেয়া বেগম বলেন, স্বামীর নিখোঁজের ঘটনায় পরিবার চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তাকে দ্রুত খুঁজে বের করে জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

জানা গেছে, গত শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কচুয়ার বারৈয়ারা এলাকা থেকে সিএনজিযোগে দাউদকান্দি উপজেলার মলয় বাজারের উদ্দেশে রওনা হন আব্দুল কাদের। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় তার স্ত্রী রাবেয়া বেগম পরদিন রবিবার (১৬ আগস্ট) কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।

মানববন্ধন থেকে আব্দুল কাদেরকে দ্রুত শনাক্ত করে জীবিত উদ্ধারের পাশাপাশি তার নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনের দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বারৈয়ারা থেকে সিএনজিযোগে দাউদকান্দির মলয় বাজারে যাওয়ার পর নিখোঁজ; থানায় নিখোঁজ ডায়েরি করেছেন স্ত্রী

কচুয়ায় তিন দিন ধরে নিখোঁজ গ্রাম পুলিশ আব্দুল কাদের, জীবিত উদ্ধারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:১৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬