চট্টগ্রাম ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

লামাকাজী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ১১০টি প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের প্রত্যেককে ১ হাজার টাকা করে সহায়তা

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ১১০ দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারে নগদ অর্থ বিতরণ

আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকী, ইশবপুর, হামজাপুর, মিরপুর ও একানিধা গ্রামের বিভিন্ন দেশে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের সামাজিক সংগঠন ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’-এর পক্ষ থেকে ১১০টি প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) বাদ জোহর স্থানীয় ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা হলরুমে এ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লামাকাজী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ১১০টি প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের সদস্যদের প্রত্যেককে ১ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার বড় হুজুর আলহাজ্জ হাফিজ আব্দুশ শহীদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্জ মাওলানা শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন একই প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নোমান।
প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. দিলোয়ার হুসাইনের সভাপতিত্বে এবং সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করা হয়। এ সময় বক্তারা প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পাশাপাশি নিজ এলাকার অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগকে স্বাগত জানান।

স্থানীয়ভাবে বসবাসরত অসচ্ছল ও প্রতিবন্ধী পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার মাধ্যমে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন সামাজিক দায়বদ্ধতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে বলে অনুষ্ঠানে উপস্থিতরা উল্লেখ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে অবস্থানরত সংগঠনের সদস্যদের সহযোগিতায় এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লামাকাজী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ১১০টি প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের প্রত্যেককে ১ হাজার টাকা করে সহায়তা

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ১১০ দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারে নগদ অর্থ বিতরণ

আপডেট সময় : ০১:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬