চট্টগ্রাম ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ সংকট নিরসন, লাশবাহী অ্যাম্বুলেন্সে শৃঙ্খলা এবং দালালচক্র নির্মূলে একাধিক উদ্যোগের ঘোষণা

রংপুর মেডিকেলে আইসিইউতে যুক্ত হচ্ছে আরও ১০ শয্যা, নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগের ঘোষণা

মনোয়ারুল ইসলাম
  • আপডেট সময় : ১০:৪৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর | ৩০ জুলাই ২০২৬ : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ খুব শিগগিরই আরও ১০টি শয্যা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

একই সঙ্গে হাসপাতালের কেবিনে ভর্তি রোগীদের সঙ্গে থাকা একজন স্বজনের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, হাসপাতালের আইসিইউ সেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রোগী ও স্বজনদের জন্য আরও মানবিক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। কেবিনে ভর্তি রোগীদের স্বজনদের দীর্ঘ সময় অপেক্ষার বিষয়টি বিবেচনায় রেখে পৃথক বসার ব্যবস্থা করা হবে।

মন্ত্রী জানান, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞের সংকটের কারণে হাসপাতালের নিয়মিত অস্ত্রোপচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই সংকট নিরসনে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও সার্বক্ষণিক অস্ত্রোপচার সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
লাশবাহী অ্যাম্বুলেন্স পরিচালনায় অনিয়ম বন্ধে সব অ্যাম্বুলেন্স তালিকাভুক্ত করা, কিলোমিটারভিত্তিক ভাড়া নির্ধারণ এবং চালানের মাধ্যমে বিল পরিশোধের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন, সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং আগামী সাত দিনের মধ্যে হাসপাতাল চত্বরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন প্রবেশদ্বার নির্মাণ, হাসপাতালসংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

দালালচক্র নির্মূলে আউটসোর্সিংয়ের মাধ্যমে অতিরিক্ত জনবল নিয়োগের পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, হাসপাতালের সব কর্মচারীকে পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরে দায়িত্ব পালন করতে হবে। এতে রোগী ও স্বজনরা সহজেই দায়িত্বপ্রাপ্ত কর্মীদের শনাক্ত করতে পারবেন।

তিনি আরও বলেন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংকট দূর করার পাশাপাশি সরকারি হাসপাতালগুলোর সেবার মান আরও উন্নত করতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদসহ হাসপাতাল ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীদের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ সংকট নিরসন, লাশবাহী অ্যাম্বুলেন্সে শৃঙ্খলা এবং দালালচক্র নির্মূলে একাধিক উদ্যোগের ঘোষণা

রংপুর মেডিকেলে আইসিইউতে যুক্ত হচ্ছে আরও ১০ শয্যা, নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগের ঘোষণা

আপডেট সময় : ১০:৪৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬