চট্টগ্রাম ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা

মামলা ছাড়া গ্রেফতার ও হয়রানি বন্ধে হাইকোর্টের নির্দেশ স্থগিত; চার সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ সর্বোচ্চ আদালতের

শ্যোন অ্যারেস্টে লাগাম: মামলা ছাড়া গ্রেফতার নয়, হাইকোর্টের আদেশ স্থগিত করলেন আপিল বিভাগ

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৫:১০:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নির্দিষ্ট কোনো মামলা ছাড়া কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনো উপায়ে হয়রানি করা যাবে না এমন নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে হাইকোর্টের আদেশ বহাল রাখার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।

এর আগে হাইকোর্ট এক আদেশে জানিয়েছিলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা না থাকলে তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা কোনো ধরনের হয়রানি করা যাবে না।

কয়েকজন ব্যক্তির করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই নির্দেশনা দেন। আদালত একই সঙ্গে জানতে চেয়েছিলেন, বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং হয়রানির উদ্দেশ্যে মিথ্যা বা গুরুতর মামলায় জড়ানোর অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ কেন বেআইনি ঘোষণা করা হবে না।

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন।

আইন সংশ্লিষ্টদের মতে, শ্যোন অ্যারেস্টের বৈধতা, অপব্যবহার এবং নাগরিক অধিকার রক্ষার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। আপিল বিভাগের সর্বশেষ আদেশের পর বিষয়টি হাইকোর্টে চলমান রুল নিষ্পত্তির মাধ্যমে চূড়ান্ত রূপ পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মামলা ছাড়া গ্রেফতার ও হয়রানি বন্ধে হাইকোর্টের নির্দেশ স্থগিত; চার সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ সর্বোচ্চ আদালতের

শ্যোন অ্যারেস্টে লাগাম: মামলা ছাড়া গ্রেফতার নয়, হাইকোর্টের আদেশ স্থগিত করলেন আপিল বিভাগ

আপডেট সময় : ০৫:১০:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬