চট্টগ্রাম ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা সংবাদ, মাদক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিএনসি, বুপ্রেনরফাইন, কুপিজেসিক, মাদক ব্যবসায়ী আটক, চুয়াডাঙ্গা সদর, Crime News, Bangladesh Crime

চুয়াডাঙ্গায় ৯৯২ মিলি বুপ্রেনরফাইন (কুপিজেসিক) ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী আটক, জব্দ ৪৯৬ অ্যাম্পুল

মোঃ মিনারুল ইসলাম জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
  • আপডেট সময় : ০৭:১৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৯৬ অ্যাম্পুল (মোট ৯৯২ মিলিলিটার) অবৈধ বুপ্রেনরফাইন (কুপিজেসিক) ইনজেকশনসহ এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার রেল ক্রসিংয়ের পশ্চিম পাশে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি বিশেষ টিম সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইজিবাইকে বসে থাকা সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ব্যাগের ভেতরে থাকা একটি পুরাতন নষ্ট WIDE RANGE SERVO STABILIZER-এর ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৯৬ অ্যাম্পুল বুপ্রেনরফাইন (কুপিজেসিক) ইনজেকশন উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পুল ২ মিলিলিটার হওয়ায় মোট উদ্ধার হওয়া ইনজেকশনের পরিমাণ ৯৯২ মিলিলিটার।

আটক ব্যক্তি মো. জালাল উদ্দিন (৪৯)। তিনি চুয়াডাঙ্গা সদর থানার রেলপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মৃত আলতাপ হোসেন মালিতা ও মৃত রাবেয়া খাতুনের ছেলে।
অভিযানে জব্দ করা আলামতের মধ্যে রয়েছে—
৪৯৬ অ্যাম্পুল বুপ্রেনরফাইন (কুপিজেসিক) ইনজেকশন;
একটি পুরাতন WIDE RANGE SERVO STABILIZER;
একটি বাজারের ব্যাগ।

ডিএনসির তথ্যমতে, জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৯৯ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চুয়াডাঙ্গায় মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ট্যাগস :

চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা সংবাদ, মাদক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিএনসি, বুপ্রেনরফাইন, কুপিজেসিক, মাদক ব্যবসায়ী আটক, চুয়াডাঙ্গা সদর, Crime News, Bangladesh Crime

চুয়াডাঙ্গায় ৯৯২ মিলি বুপ্রেনরফাইন (কুপিজেসিক) ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী আটক, জব্দ ৪৯৬ অ্যাম্পুল

আপডেট সময় : ০৭:১৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬