চট্টগ্রাম ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

গোপালগঞ্জ সদর উপজেলা চত্বরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে ফল মেলার উদ্বোধন

গোপালগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, ফল চাষ ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জের যৌথ আয়োজনে গোপালগঞ্জ সদর উপজেলা চত্বরে এ ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, গোপালগঞ্জের উপপরিচালক মো. মামুনুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ফল মেলা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ফল চাষের বিকল্প নেই। ফল সংরক্ষণ ও বাজারজাতকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

মেলায় জেলার বিভিন্ন কৃষক, নার্সারি মালিক, কৃষি উদ্যোক্তা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল অংশগ্রহণ করে। দেশীয় ও মৌসুমি বিভিন্ন ফলের প্রদর্শনী দর্শনার্থীদের আকৃষ্ট করে।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জাতীয় ফল মেলা-২০২৬ এর মাধ্যমে দেশীয় ফলের পুষ্টিগুণ, বাণিজ্যিক সম্ভাবনা এবং ফল চাষ সম্প্রসারণে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপালগঞ্জ সদর উপজেলা চত্বরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে ফল মেলার উদ্বোধন

গোপালগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, ফল চাষ ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান

আপডেট সময় : ০৫:২৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬