চট্টগ্রাম ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

তুষার নামে এক যুবককে মারধর ও গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযানে নামে পুলিশ

রাজশাহীতে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২, মতিহার থানায় মামলা

: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ১০:১৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে এক যুবককে গাছে বেঁধে মারধর ও নির্যাতনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে মতিহার থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মতিহার থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মতিহার থানার বাজে কাজলা এলাকার মুহিন (১৮) এবং একই থানার ধরমপুর দক্ষিণপাড়া এলাকার এজাজুল হকের ছেলে আলী হাসান মোঃ মুজাহিদ (২২)। তারা উভয়েই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ মে ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে হৃদয়সহ ৩-৪ জন ব্যক্তি ভুক্তভোগী তুষারের বাড়িতে গিয়ে তার খোঁজ করেন। এ সময় তুষারের বাবা জানান, তিনি বাড়িতে নেই। পরে অভিযুক্তরা তুষারকে পেলেই কারণ জানা যাবে বলে হুমকি দেয় এবং এ বিষয়ে কোনো ধরনের সুপারিশ না করার জন্য সতর্ক করে।

পরদিন ১০ মে সকাল আনুমানিক ১০টার দিকে তুষার অভিযুক্ত হৃদয়ের বাড়িতে গিয়ে তাকে খোঁজার কারণ জানতে চাইলে সেখানে উপস্থিত কয়েকজন তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়িভাবে মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে।

পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তুষারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মোঃ নাজির আলী বাদী হয়ে মতিহার থানায় ১। শামীম (৫৫), ২। হৃদয় (২২), ৩। আশিক (২২), ৪। মুহিন (১৮) এবং ৫। আলী হাসান মোঃ মুজাহিদ (২২)-এর নাম উল্লেখ করে লিখিত এজাহার দায়ের করেন। একই সঙ্গে অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করা হয়।

মতিহার থানা পুলিশ অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করে অভিযান পরিচালনা করে মামলার ৪ ও ৫ নম্বর আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আগামীকাল বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তুষার নামে এক যুবককে মারধর ও গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযানে নামে পুলিশ

রাজশাহীতে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২, মতিহার থানায় মামলা

আপডেট সময় : ১০:১৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬