তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে ও মাদকমুক্ত সমাজ গঠনে এই উদ্যোগ
ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর জমকালো উদ্বোধন
- আপডেট সময় : ০৬:৪৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

সালথা, ফরিদপুর | ০২ মে ২০২৬ :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ফরিদপুরের সালথায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু, এমপি। তিনি বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম খান (পিপিএম)। তিনি বলেন, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইলিয়াসুর রহমান, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত), ফরিদপুর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং অংশগ্রহণকারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
আয়োজন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।



















