চট্টগ্রাম ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

মাদরা ও নওয়াপাড়ায় বাঁধ ভাঙন পরিদর্শন; দ্রুত অস্থায়ী প্রতিরক্ষা ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার নির্দেশ

আশাশুনির বুধহাটায় ভাঙনকবলিত বাঁধ ও জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি রবিউল বাশার

এস. এম. মোস্তাফিজুর রহমান
  • আপডেট সময় : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশাশুনি, সাতক্ষীরা | ২৪ আগস্ট ২০২৬ :
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ভাঙনকবলিত ওয়াপদা বেড়িবাঁধ, জলাবদ্ধ এলাকা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ২৪ আগস্ট দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দা, শিক্ষক, ইজিবাইকচালক, মাদ্রাসা কর্তৃপক্ষ ও মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন।

সকাল ১০টার দিকে বুধহাটা ইউনিয়নের মাদরা গ্রামের মরিচ্চাপ নদীর বেড়িবাঁধের ভয়াবহ ভাঙন এলাকা পরিদর্শন করেন এমপি রবিউল বাশার। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি ভাঙনের পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা সম্পর্কে খোঁজখবর নেন। ভাঙনে বাঁধের শতাধিক হাত অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে তিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন।

এ সময় তিনি ভাঙনকবলিত অংশে দ্রুত অস্থায়ীভাবে বাঁধ রক্ষার কাজ শুরু এবং পরবর্তীতে স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

মাদরা শ্মশানঘাট মাঠ পরিদর্শন শেষে তিনি চাপড়া বাসস্ট্যান্ডে যান। সেখানে ইজিবাইকচালকদের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা ও স্থানীয় যোগাযোগব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

বেলা সাড়ে ১১টার দিকে এমপি রবিউল বাশার চাপড়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল আফছার মোর্তাজা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম বক্তব্য দেন।

মতবিনিময়কালে বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে এমপি মধ্যম চাপড়ার নদীভাঙন এলাকা ও স্থানীয় একটি মাদ্রাসার খোঁজখবর নেন।

দুপুর ১২টার দিকে নওয়াপাড়া গ্রামে নদীর বাঁধের ভাঙন ও জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বাঁধ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী পাকা ড্রেনেজ ব্যবস্থা করার আশ্বাসও দেন এমপি।

এ ছাড়া নওয়াপাড়া আহলে হাদীছ (নতুন) জামে মসজিদের দ্বিতীয় তলার নির্মাণকাজে অনুদানের বিষয়ে তিনি সহমত প্রকাশ করেন।

এরপর বুধহাটা কওমী মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময় করেন সংসদ সদস্য রবিউল বাশার। সেখানে মাদ্রাসার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর ছিদ্দীক, মাদ্রাসার মুহতামিম মাওলানা আমজাদ আলী ও আক্তারুজ্জামান মনি বক্তব্য দেন। এমপি মাদ্রাসার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সবশেষে শ্বেতপুর জামে মসজিদে জোহরের নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। এ সময় বুধহাটা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি রবিউল ইসলাম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আজহারুল ইসলাম, ইউনিয়ন নায়েবে আমীর হাফেজ বিল্লাল হোসেন, ইউনিয়ন যুব বিভাগের সহসভাপতি জসিম উদ্দীন, সাব্বির হোসেন, বিল্লাল হোসেন ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী জয়নাল আবেদীনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ডের এসডি মো. রাশিদুল ইসলাম বলেন, “এমপি মহোদয়ের ফোন পাওয়ার পরপরই সংশ্লিষ্ট ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। ভাঙনের স্থান মাপজোক ও জরিপ করে খুব দ্রুতই কাজ শুরু করা হবে।”

উল্লেখ্য, আশাশুনির বিভিন্ন নদীর বেড়িবাঁধে ভাঙন দীর্ঘদিন ধরেই স্থানীয় জনপদ, বাজার, বসতবাড়ি ও কৃষিজমির জন্য ঝুঁকি তৈরি করছে। এর আগে বুধহাটা বাজারসংলগ্ন বেতনা নদীর বেড়িবাঁধের ভাঙন নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদরা ও নওয়াপাড়ায় বাঁধ ভাঙন পরিদর্শন; দ্রুত অস্থায়ী প্রতিরক্ষা ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার নির্দেশ

আশাশুনির বুধহাটায় ভাঙনকবলিত বাঁধ ও জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি রবিউল বাশার

আপডেট সময় : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬