চট্টগ্রাম ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

৮ কোটি টাকার প্রকল্পে জুলুয়ার দীঘির পাড়ে নির্মাণ, ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা

পটিয়ায় ৮ কোটি টাকায় মিনি স্টেডিয়াম নির্মাণ শুরু, দক্ষিণ চট্টগ্রামে ক্রীড়ার নতুন দিগন্ত

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে

পটিয়ার জুলুয়ার দীঘির পাড়ে ৮ কোটি টাকায় নির্মাণাধীন মিনি স্টেডিয়ামের কাজ চলছে।

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া, চট্টগ্রাম | ৩০ এপ্রিল ২০২৬ :
চট্টগ্রামের পটিয়ায় দীর্ঘদিনের প্রত্যাশিত মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ অবশেষে শুরু হয়েছে। হাজারো ক্রীড়ামোদী মানুষের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে এই প্রকল্প।

পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জুলুয়ার দীঘির পাড় এলাকায় প্রায় ৪ একর জমির উপর ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই মিনি স্টেডিয়াম। ইতোমধ্যে নির্মাণ সামগ্রী মাঠে স্তুপ করে রাখা হয়েছে এবং শ্রমিকদের কর্মব্যস্ততায় প্রকল্প এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, ঠিকাদার ও প্রকল্প কর্মকর্তাদের তদারকিতে দ্রুত গতিতে এগিয়ে চলছে নির্মাণ কাজ। সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করে স্টেডিয়ামটি ক্রীড়া প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে তৎকালীন সরকারের উদ্যোগে পটিয়ায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য সম্ভাব্য স্থান যাচাই-বাছাই শুরু হয়। কাগজীপাড়া, হাইদগাঁও এবং জুলুয়ার দীঘির পাড়—এই তিনটি স্থান পর্যবেক্ষণের পর নির্বাচক কমিটি জুলুয়ার দীঘির পাড়কে চূড়ান্তভাবে নির্বাচন করে।

২০২৩ সালে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলেও অর্থ বরাদ্দের অভাবে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০২৪ সালের রাজনৈতিক পরিস্থিতির কারণে কাজ আর এগোয়নি। তবে ২০২৬ সালে নতুন সরকারের অধীনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশনায় পুনরায় প্রকল্পটির কাজ শুরু হয়।

এই মিনি স্টেডিয়াম ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্সে রূপান্তরিত হবে বলে জানা গেছে। এখানে নিয়মিত প্রশিক্ষণ, টুর্নামেন্ট এবং প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজন করা সম্ভব হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান এস অনন্ত বিকাশ ত্রিপুরার ম্যানেজার মো. নুরনবী জানান, নির্ধারিত সময়ের মধ্যেই পটিয়াবাসীকে একটি দৃষ্টিনন্দন স্টেডিয়াম উপহার দেওয়া হবে।

সিজেকেএস-এর সাবেক নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসিমউদ্দীন বলেন, সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এটি দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সেরা মিনি স্টেডিয়াম হবে।

চট্টগ্রাম মোহামেডান ক্লাবের কোচ নাছির উদ্দীন বলেন, এই স্টেডিয়াম নির্মিত হলে স্থানীয় খেলোয়াড়দের অনুশীলনে আর বিঘ্ন ঘটবে না এবং মফস্বলের প্রতিভাবান খেলোয়াড়রা নিয়মিত প্রশিক্ষণের সুযোগ পাবে। ভবিষ্যতে এটি জাতীয় পর্যায়ের ম্যাচ আয়োজনেও সক্ষম হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৮ কোটি টাকার প্রকল্পে জুলুয়ার দীঘির পাড়ে নির্মাণ, ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা

পটিয়ায় ৮ কোটি টাকায় মিনি স্টেডিয়াম নির্মাণ শুরু, দক্ষিণ চট্টগ্রামে ক্রীড়ার নতুন দিগন্ত

আপডেট সময় : ০৮:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬