চট্টগ্রাম ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

ফেনসিডিলসহ আটক মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালতের রায়

১২ বছর পর রায়: লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছরের কারাদণ্ড

মোঃ আলম, লালমনিরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ২১৪ বার পড়া হয়েছে

লালমনিরহাট আদালতে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের সাজা ঘোষণা

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট | ২৯ এপ্রিল ২০২৬:
দীর্ঘ ১২ বছর পর লালমনিরহাটে একটি মাদক মামলার রায় ঘোষণা করেছে আদালত। মামলায় আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবিরকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-এর বিচারক মোঃ রওশন আলম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ মে হুমায়ুন আহমেদ কবির একটি পিকআপ ভ্যানে ভুট্টা বোঝাই করে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ তল্লাশি চালিয়ে ভুট্টার আড়ালে বিশেষ কৌশলে লুকানো ৩৪৪ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে।

এসময় চেয়ারম্যানসহ তার সহযোগী সেকেন্দার আলীকে আটক করা হয়। পরে লালমনিরহাট সদর থানা-র এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

দীর্ঘদিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে দণ্ডপ্রাপ্ত চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফেনসিডিলসহ আটক মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালতের রায়

১২ বছর পর রায়: লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬