চট্টগ্রাম ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে ৪ ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া

কটিয়াদীতে এক পরিবারে শোকের ছায়া: চার ঘণ্টায় মা-ছেলের মৃত্যু

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঘটনায় মাত্র চার ঘণ্টার ব্যবধানে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মায়েরও মৃত্যু হয়েছে। এই ঘটনাকে ঘিরে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মৃত ব্যক্তি হলেন কটিয়াদী উপজেলার সহশ্রম ধুলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) এর সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন (৫৫)। তিনি (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে গাজীপুরের তায়রুননেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আলতাফ উদ্দিন শাহীন সহশ্রম ধুলদিয়া রায়খলা গ্রামের মৃত মো. মনির উদ্দিনের বড় ছেলে।

তার মৃত্যুর খবর পরিবারে পৌঁছালে মাত্র চার ঘণ্টার ব্যবধানে, রবিবার ভোর ৬টার দিকে তার অসুস্থ মা জুবাইদা মনি (৮০) সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরে মৃত্যুবরণ করেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যদের ধারণা, দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় সন্তানের মৃত্যুর সংবাদ শুনে মানসিকভাবে ভেঙে পড়ায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহতের চাচাতো ভাই মাওলানা আল মামুন বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বেশিরভাগ সময় গাজীপুরে বসবাস করতেন। তবে মায়ের প্রতি তার গভীর ভালোবাসা ছিল এবং সুযোগ পেলেই তিনি বাড়িতে আসতেন। মা-ছেলের এমন হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে ৪ ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া

কটিয়াদীতে এক পরিবারে শোকের ছায়া: চার ঘণ্টায় মা-ছেলের মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬