চট্টগ্রাম ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাজাপালং ইউনিয়নে ২৩৩ উপকারভোগীর মাঝে ৭ মেট্রিক টন চাল বিতরণ

উখিয়ায় খাদ্যবান্ধ কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে

উখিয়ার ডিগলিয়া পালংয়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

উখিয়া, কক্সবাজার, ১৫ এপ্রিল ২০২৬: কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া পালং এলাকায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সুষ্ঠুভাবে খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় ডিগলিয়া পালং খাদ্যশস্য বিতরণ কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেত্রী রসিদা বেগম এবং সরকার অনুমোদিত খাদ্য ডিলার জালাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সকাল থেকেই রাজাপালং ইউনিয়নের ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের তালিকাভুক্ত হতদরিদ্র মানুষ সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের প্রাপ্য ৩০ কেজি করে চাল গ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম বলেন, খাদ্য বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। যদি কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খাদ্য ডিলার জালাল উদ্দিন জানান, এ কার্যক্রমের আওতায় মোট ২৩৩ জন উপকারভোগীর মাঝে প্রায় ৭ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। তিনি বলেন, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী সঠিকভাবে তালিকাভুক্ত উপকারভোগীদের হাতে চাল পৌঁছে দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

এ কার্যক্রমকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজাপালং ইউনিয়নে ২৩৩ উপকারভোগীর মাঝে ৭ মেট্রিক টন চাল বিতরণ

উখিয়ায় খাদ্যবান্ধ কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬