গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে পাঁচবিবিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব
পাঁচবিবিতে ৪ দিনব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন, গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হচ্ছে নতুন প্রজন্মের মাঝে
- আপডেট সময় : ০২:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১১০ বার পড়া হয়েছে

পাঁচবিবি, জয়পুরহাট, বাংলাদেশ:
গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে ৪ দিনব্যাপী বৈশাখী উৎসব (মেলা) উদ্বোধন করা হয়েছে।
১৪ এপ্রিল দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে পাঁচবিবি স্টেডিয়াম মাঠে এ উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, দুঃস্থ কল্যাণ সংস্থার সভাপতি ও কেন্দ্রীয় জাসাস সদস্য এম আই মিঠু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, আর আই রকি ও হাসানুর রহমান রাব্বী।
এর আগে প্রধান অতিথি মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিভিন্ন গ্রামীণ খেলাধুলা প্রদর্শন করা হয়, যা উৎসবে বাড়তি আকর্ষণ যোগ করে।






















