চট্টগ্রাম ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

পীরগঞ্জের ভোমরাদহে বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা, ঐতিহ্য রক্ষায় গুরুত্বারোপ

পীরগঞ্জে নববর্ষ ১৪৩৩: ঐতিহ্য-সংস্কৃতি সংরক্ষণে গুরুত্ব

মো. আরফান আলী
  • আপডেট সময় : ১০:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহে বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘর-এর উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পাঠাগার কক্ষে এ সভা আয়োজন করা হয়।

আলোচনা সভায় বাংলা নববর্ষের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের কবি ও সাংবাদিক মো. আরফান আলী। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যা অতীতে ফসলি সন হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীতে বঙ্গাব্দ হিসেবে পরিচিতি লাভ করে।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক ফয়সাল আহমেদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আবু জুয়েল, সদস্য পশীন চন্দ্র, মাহাদি আবরার সিয়াম, পাঠক আশরাফুল, বর্ণ্য এবং সারিফ মনিরুল ইসলাম জিসানসহ অনেকে।

বক্তারা বলেন, বাংলা নববর্ষ গ্রামবাংলার ঐতিহাসিক পটভূমির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এটি কেবল একটি উৎসব নয়, বরং বাঙালির সম্প্রীতি, কৃষ্টি ও সংস্কৃতির মিলনমেলা। আবহমান কাল ধরে ভারতীয় উপমহাদেশে নববর্ষ উদযাপনের ঐতিহ্য চলে আসছে।

তারা আরও বলেন, কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতিকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পীরগঞ্জের ভোমরাদহে বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা, ঐতিহ্য রক্ষায় গুরুত্বারোপ

পীরগঞ্জে নববর্ষ ১৪৩৩: ঐতিহ্য-সংস্কৃতি সংরক্ষণে গুরুত্ব

আপডেট সময় : ১০:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬