চট্টগ্রাম ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মানববন্ধনের পর বেকারত্ব নিরসনে কার্যকর উদ্যোগের আহ্বান

বেকারমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান গোপালগঞ্জের তরুণরা, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

লুৎফর সিকদার (ক্রাইম রিপোর্টার্স), গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪২:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে বেকারমুক্ত বাংলাদেশের দাবিতে স্মারকলিপি প্রদান করছেন সংগঠনের নেতৃবৃন্দ।

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ, ১২ এপ্রিল ২০২৬: দেশে বেকারত্ব দূর করে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ চেয়েছেন গোপালগঞ্জ জেলার তরুণরা। এ দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ‘বাংলাদেশ বেকার মুক্ত পরিষদ’ গোপালগঞ্জ জেলা শাখা।

রবিবার (১২ এপ্রিল) জেলা প্রশাসক আরিফ-উজ-জামানের নিকট সংগঠনের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে বেকারত্ব নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রধানমন্ত্রীর সরাসরি দিকনির্দেশনা কামনা করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বেকারত্ব দেশের উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করার সুযোগ পেলে তারা একটি বাস্তবমুখী ও কার্যকর রূপরেখা উপস্থাপন করতে পারবেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি আমিয় সরকার, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম ধিরাজ। এছাড়া বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাদের মধ্যে ছিলেন মুকসুদপুরের জাকির মোল্লা, টুঙ্গিপাড়ার স্বপন, কোটালীপাড়ার বিধান মজুমদার এবং নারী নেত্রী সোমা খানম।

এর আগে স্মারকলিপি প্রদানের পূর্বে একটি সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য হাবিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা শুধু চাকরির দাবি নিয়ে আসিনি, বরং একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সুযোগ পেলে আমরা বেকারমুক্ত রাষ্ট্র গঠনে কার্যকর পরিকল্পনা উপস্থাপন করতে পারব।”

নেতৃবৃন্দ আরও জানান, গোপালগঞ্জ জেলা শাখা তৃণমূল পর্যায়ে শিক্ষিত ও দক্ষ তরুণদের সংগঠিত করছে, যাতে তারা দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারে।

জেলা প্রশাসক স্মারকলিপিটি গুরুত্বসহকারে গ্রহণ করেন এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

তরুণদের এমন ইতিবাচক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়েছে। বেকারমুক্ত রাষ্ট্র গঠনের দাবি এখন গোপালগঞ্জের তরুণদের একটি সম্মিলিত প্রত্যাশায় পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মানববন্ধনের পর বেকারত্ব নিরসনে কার্যকর উদ্যোগের আহ্বান

বেকারমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান গোপালগঞ্জের তরুণরা, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

আপডেট সময় : ০৬:৪২:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬