চট্টগ্রাম ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

প্রকাশ্য নিলামের ঘোষণা থাকলেও গোপনে সম্পন্ন প্রক্রিয়া, অতিরিক্ত ৭টি গাছ কাটার অভিযোগে ক্ষোভ

কুড়িগ্রামে এসিল্যান্ডের বিরুদ্ধে গোপন নিলামের অভিযোগ: ২১টির বদলে কাটা হয়েছে ২৮টি সরকারি গাছ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলায় সরকারি গাছ কাটাকে কেন্দ্র করে গোপন নিলাম ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড আরিফুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রকাশ্য নিলামের ঘোষণা থাকলেও তা গোপনে সম্পন্ন করে নামমাত্র মূল্যে পছন্দের ব্যক্তির কাছে গাছ বিক্রি করা হয়েছে।

জানা গেছে, কাঁঠালবাড়ী ইউনিয়ন ভূমি অফিস চত্বরে নতুন ভবন, পার্কিং ও রাস্তা নির্মাণের জন্য ১৭টি মেহগনি ও ১টি কাঁঠাল গাছসহ মোট ২১টি গাছ নিলামের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এ লক্ষ্যে গত ৫ মার্চ প্রকাশ্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ১৫ মার্চ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে নির্ধারিত দিনে সেখানে কোনো নিলাম অনুষ্ঠিত হয়নি বলে জানান স্থানীয়রা। অনুসন্ধানে উঠে আসে, কোনো পূর্বঘোষণা ছাড়াই সদর উপজেলা ভূমি অফিসে সীমিত কয়েকজনকে নিয়ে গোপনে নিলাম সম্পন্ন করা হয়। মাত্র তিনজন অংশগ্রহণকারী দেখিয়ে ১ লাখ ১২ হাজার টাকায় নিলাম শেষ দেখানো হয়।

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত নুর আলম নিজেই জানান, তিনি নিলামে উপস্থিত ছিলেন না এবং কোথায়, কবে নিলাম হয়েছে তা জানেন না। তার দাবি, তার হয়ে তার মামা নিলামে অংশ নিয়েছিলেন।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, নিলামে ২১টি গাছ বিক্রি করা হলেও ঈদের ছুটির সুযোগ নিয়ে মোট ২৮টি গাছ কেটে ফেলা হয়েছে। অতিরিক্ত ৭টি গাছ কাটার মাধ্যমে আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গাছ কাটার সময় ভূমি অফিসের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না বলেও জানা গেছে। বিষয়টি স্বীকার করেছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম।

অন্যদিকে সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী জুল জালাল অতিরিক্ত গাছ কাটার বিষয়টি স্বীকার করে জানান, লে-আউটের প্রয়োজনে ২-১টি গাছ বেশি কাটা হয়েছে এবং তা এসিল্যান্ডের অনুমতি নিয়েই করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অনিয়মের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশ্য নিলামের ঘোষণা থাকলেও গোপনে সম্পন্ন প্রক্রিয়া, অতিরিক্ত ৭টি গাছ কাটার অভিযোগে ক্ষোভ

কুড়িগ্রামে এসিল্যান্ডের বিরুদ্ধে গোপন নিলামের অভিযোগ: ২১টির বদলে কাটা হয়েছে ২৮টি সরকারি গাছ

আপডেট সময় : ০৬:০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬