চট্টগ্রাম ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ঈদের ছুটিতে ফাঁকা স্কুলে চুরি, পুলিশের অভিযানে দ্রুত উদ্ধার ও গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে স্কুলে চুরি: ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলে সংঘটিত চুরির ঘটনায় ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধারসহ দুই চোরকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ।
পুলিশ জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্কুল বন্ধ থাকার সুযোগে গত ১৭ মার্চ ২০২৬ তারিখে অজ্ঞাতনামা চোরেরা স্কুলের তৃতীয় তলার মাল্টিমিডিয়া ক্লাসরুমে প্রবেশ করে চুরি সংঘটিত করে। এ সময় তারা ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি, একটি আইপিএস ব্যাটারি, একটি আইপিএস মেশিনসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। এছাড়া অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে।
এ ঘটনায় ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের প্রধান শিক্ষক মো. হাফিজউদ্দিন বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারী ৩০ মার্চ রাতে শহরের বাতেন খাঁ মোড়ে অভিযান পরিচালনা করে আব্দুল্লাহ (২৯) নামে এক চোরকে গ্রেফতার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের আরামবাগ এলাকায় রহিম আলীর বাড়ি থেকে চুরিকৃত ৩টি স্মার্ট টিভি উদ্ধার করা হয়। এ ঘটনায় চোরাই মালামাল কেনার অভিযোগে রহিম আলী (৪৫)কেও গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— আব্দুল্লাহ (২৯), পিতা ইয়াকুব আলী ওরফে টুকান, মাতা রুবি বেগম, সাং রামকৃষ্ণপুর বানিপাড়া এবং রহিম আলী (৪৫), পিতা এলাম হোসেন, সাং আরামবাগ মাদ্রাসাপাড়া; উভয়ই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারী জানান, চুরিকৃত ৩টি টেলিভিশন ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঈদের ছুটিতে ফাঁকা স্কুলে চুরি, পুলিশের অভিযানে দ্রুত উদ্ধার ও গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে স্কুলে চুরি: ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২

আপডেট সময় : ০২:১৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬