চট্টগ্রাম ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক কুচকাওয়াজের মধ্য দিয়ে উদযাপন

জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে দিবস উদযাপন

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ১১:১৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটির সূচনা হয় সকাল ৬টায় ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী এবং পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে দিবস উদযাপনের শুভ সূচনা করেন।

উক্ত অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জেলা পুলিশ দল, জেলা আনসার ও ভিডিপি দল, জেলা কারাগার দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দল, নবাবগঞ্জ সরকারি কলেজের বিএনসিসি দল, রোভাল দল, রেড ক্রিসেন্ট দল, শাহ্ নয়ামতুল্লাহ কলেজের স্কাউটস দল, জেলা ইউনিট রেড ক্রিসেন্ট দল, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সালাম গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ ইয়াসির আরাফাতসহ অন্যান্য কর্মকর্তা।

দিনশেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে প্রদর্শন করে দিবসটির তাৎপর্য তুলে ধরে। অনুষ্ঠানটি স্থানীয় জনগণ এবং ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম ও ইতিহাসবোধ জাগ্রত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক কুচকাওয়াজের মধ্য দিয়ে উদযাপন

জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে দিবস উদযাপন

আপডেট সময় : ১১:১৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬