চট্টগ্রাম ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

পীরগঞ্জ বিশ্ব যক্ষা দিবস ২০২৬

পীরগঞ্জে বিশ্ব যক্ষা দিবস: সচেতনতা বাড়াতে মাঠে স্বাস্থ্যকর্মীরা

পীরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় ২৪ মার্চ বিশ্ব যক্ষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

“দেশের নেতৃত্ব, জনগণের শক্তিতে, আমরা পারবো যক্ষা নির্মূল করতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্বাস্থ্যকর্মী, ব্র্যাকের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, তিন সপ্তাহের অধিক সময় ধরে কাশি ও জ্বর থাকলে সেটিকে যক্ষার প্রধান লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও যথাযথ চিকিৎসা গ্রহণ করলে যক্ষা সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব। ছয় মাস মেয়াদি নিয়মিত চিকিৎসা গ্রহণের মাধ্যমে রোগী সুস্থ হয়ে উঠতে পারে।

এ সময় তারা আরও জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ঔষধ সেবন এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে যক্ষা নির্মূল করা সম্ভব।

উপস্থিত ছিলেন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ওয়ারিশ ইয়াজদানী, ডেন্টাল সার্জন ডা. পিয়াস বৈদ্য, ব্র্যাকের প্রোগ্রাম অফিসার দীপ্ত শেখর দাশ, এফও খাদেমুল ইসলাম, রাকিবুর রহমান, এমটিএলএবি বাদল খন্দকারসহ আরও অনেকে।

গণসচেতনতা বৃদ্ধি এবং সঠিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে যক্ষা নির্মূল করা সম্ভব—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পীরগঞ্জ বিশ্ব যক্ষা দিবস ২০২৬

পীরগঞ্জে বিশ্ব যক্ষা দিবস: সচেতনতা বাড়াতে মাঠে স্বাস্থ্যকর্মীরা

আপডেট সময় : ১১:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬