চট্টগ্রাম ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মহানগরীর ১০টি ওয়ার্ডে প্রতিদিন চলবে ফগার স্প্রে কার্যক্রম

রাজশাহীতে মশা নিয়ন্ত্রণে রাসিকের ১৫ দিনের ক্র্যাশ প্রোগ্রাম শুরু, ফগার স্প্রে কার্যক্রম উদ্বোধন

মোস্তাফিজুর রহমান জীবন
  • আপডেট সময় : ০৪:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী | রাজশাহী মহানগরীতে মশার উপদ্রব কমাতে ১৫ দিনের বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। কর্মসূচির অংশ হিসেবে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনে স্প্রে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকার একটি নর্দমায় ফগার স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাসিক সূত্রে জানা গেছে, মশা নিয়ন্ত্রণে নেওয়া এই ১৫ দিনের ক্র্যাশ প্রোগ্রামের আওতায় প্রতিদিন ৫টি করে ওয়ার্ডে সকাল সাড়ে ৬টা থেকে ফগার স্প্রে কার্যক্রম পরিচালনা করা হবে। দিনে দুই সাইকেলে মোট ১০টি ওয়ার্ডে এ কার্যক্রম চালানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তিনি দায়িত্ব পালন করছেন এবং রাজশাহীকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখনন কর্মসূচি চালু হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ নতুনভাবে গড়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাসিক প্রশাসক জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় ফগার স্প্রে কার্যক্রম চালু করা হয়েছে। পবিত্র মাহে রমজানের কারণে আপাতত সকালবেলা একবার করে স্প্রে করা হবে। ভবিষ্যতে এই কার্যক্রম নিয়মিত করা হবে।

এছাড়া বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করা হবে এবং রাজশাহীতে হাইটেক পার্কের কার্যক্রম সচল করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা (মশক) জুবায়ের হোসেন মুনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মহানগরীর ১০টি ওয়ার্ডে প্রতিদিন চলবে ফগার স্প্রে কার্যক্রম

রাজশাহীতে মশা নিয়ন্ত্রণে রাসিকের ১৫ দিনের ক্র্যাশ প্রোগ্রাম শুরু, ফগার স্প্রে কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় : ০৪:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬