চট্টগ্রাম ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

মাঠপর্যায়ে প্রশাসনের তদারকি দুর্বল, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সুশীল সমাজের

ঈদকে সামনে রেখে ভোলায় সড়ক ও নৌপথে অনিয়ম: জেলা প্রশাসনের গাফিলতি নিয়ে বাড়ছে জনঅসন্তোষ

ইমন রহমান
  • আপডেট সময় : ১০:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলাঃ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভোলায় সড়ক ও নৌপথে যাত্রী ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায় এবং নিরাপত্তাহীনতার অভিযোগ বাড়লেও জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এমন অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের দাবি, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চঘাট ও ফেরিঘাট এলাকায় নানা ধরনের অনিয়ম দেখা দিয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ব্যবহার এবং পরিবহন ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

অভিযোগ রয়েছে, এসব অনিয়ম প্রতিরোধে মাঠপর্যায়ে জেলা প্রশাসনের তদারকি তেমন চোখে পড়ছে না। অনেক ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতি নেই বললেই চলে। উপস্থিত থাকলেও দৃশ্যমান তদারকির অভাবে যাত্রীদের দুর্ভোগ কমছে না।

স্থানীয় সচেতন মহল বলছে, ঈদকে সামনে রেখে জেলা প্রশাসনের কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন ছিল। কিন্তু বাস্তবে মাঠপর্যায়ে নজরদারি দুর্বল হওয়ায় পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।

এদিকে কিছু মহলের অভিযোগ, জেলা প্রশাসক ড. মো. শামীম রহমান মাঠপর্যায়ের সমস্যা সমাধানের চেয়ে উপরমহলের সঙ্গে যোগাযোগ রক্ষায় বেশি সময় ব্যয় করছেন। তবে এ বিষয়ে তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি জানতে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের ফোন রিসিভ করেননি। এছাড়া ঈদকে সামনে রেখে লঞ্চ ও ফেরিঘাট এলাকায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি বলে জানা গেছে।

জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এখন সময়ের দাবি। তারা ঈদযাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাঠপর্যায়ে প্রশাসনের তদারকি দুর্বল, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সুশীল সমাজের

ঈদকে সামনে রেখে ভোলায় সড়ক ও নৌপথে অনিয়ম: জেলা প্রশাসনের গাফিলতি নিয়ে বাড়ছে জনঅসন্তোষ

আপডেট সময় : ১০:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬