চট্টগ্রাম ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা, আজ রাজশাহী নগর ভবনে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে যোগ দিলেন মাহফুজুর রহমান রিটন, আজ দায়িত্ব গ্রহণ

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী
  • আপডেট সময় : ১০:০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। রোববার (১৫ মার্চ) ঢাকায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে তিনি যোগদানপত্র জমা দেন।

জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।
যোগদানের পর নবনিযুক্ত অন্যান্য সিটি প্রশাসকদের সঙ্গে মাহফুজুর রহমান রিটন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি রাজশাহীকে একটি জনবান্ধব, পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

মাহফুজুর রহমান রিটন বলেন, “মহানগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। নাগরিক সেবা নিশ্চিত করা, মশা দমন কার্যক্রম জোরদার করা, ক্লিন সিটি ও গ্রিন সিটির মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং বিশ্বমানের একটি আধুনিক নগরী গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সব বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
উল্লেখ্য, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৪৮ বছর বয়সী এই বিএনপি নেতাকে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। জানা গেছে, সোমবার (১৬ মার্চ) বেলা ২টার দিকে রাজশাহী নগর ভবনে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

এদিকে রাজশাহী মহানগরবাসীর মধ্যে এই নিয়োগকে ঘিরে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, নতুন প্রশাসকের নেতৃত্বে নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমে নতুন গতি আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা, আজ রাজশাহী নগর ভবনে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে যোগ দিলেন মাহফুজুর রহমান রিটন, আজ দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : ১০:০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬