চট্টগ্রাম ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

বিজিবির চেকিংয়ে ধরা পড়লো অভিনব কৌশলে স্বর্ণ পাচার, বাজারমূল্য প্রায় ৫৪ লাখ টাকা

সোনামসজিদ আইসিপিতে পায়ুপথে লুকানো ২৩১.৮১ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ১

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকা থেকে পায়ুপথে লুকিয়ে রাখা ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১২ মার্চ বিকেল আনুমানিক ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ আইসিপিতে নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনা করছিলেন দায়িত্বরত বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহজনক আচরণের কারণে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. সানি মাই (২৭)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার জয়ধরখালির বড় বড়াই কাউরাইদ এলাকার বাসিন্দা এবং মো. রফিকুল ইসলামের ছেলে। তার পাসপোর্ট নম্বর A12776759।
বিজিবি সদস্যরা আর্চওয়ে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালালে তার শরীরে ধাতব বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের কথা স্বীকার করেন।

পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হলে তার পায়ুপথ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের বার দুটি চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণ জুয়েলারি সমিতি কর্তৃক পরীক্ষা করে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। যার মোট ওজন ২৩১.৮১ গ্রাম।
বিজিবি জানায়, রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে অভিনব কৌশলে এসব স্বর্ণ বহন করা হচ্ছিল।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা যতই কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবি সব ধরনের অপকৌশল প্রতিরোধে সর্বদা সতর্ক রয়েছে।

ঘটনার পর আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিজিবির চেকিংয়ে ধরা পড়লো অভিনব কৌশলে স্বর্ণ পাচার, বাজারমূল্য প্রায় ৫৪ লাখ টাকা

সোনামসজিদ আইসিপিতে পায়ুপথে লুকানো ২৩১.৮১ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ১

আপডেট সময় : ১২:৩৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬