চট্টগ্রাম ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বরিশালে ইয়াবা ব্যবসার অভিনব কৌশল ফাঁস

বরিশালে ঘরের দোতলায় রশি টানিয়ে ইয়াবা বিক্রি: ৬২৬ পিস ইয়াবা ও নগদ ৬.৫৯ লাখ টাকাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

মাহবুব হাসান
  • আপডেট সময় : ০৬:৪৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব হাসান | স্টাফ রিপোর্টার | বরিশালঃ

এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে তার কাছ থেকে ৬২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. এনামুল (৪৫) ক্ষুদ্রকাঠী গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, এনামুল দীর্ঘদিন ধরে নিজ বাড়ির দোতলায় বসে রশির মাধ্যমে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতেন। তার বাড়িতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মাদকসেবী ও ক্রেতারা আসতেন। স্থানীয় বাসিন্দারা একাধিকবার প্রতিবাদ জানালেও তিনি এই অবৈধ কারবার চালিয়ে যাচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ছদ্মবেশে তার বাড়িতে ইয়াবা কিনতে যায়। এ সময় এনামুল দোতলায় অবস্থান করে রশির মাধ্যমে নিচে থাকা ক্রেতাদের কাছে ইয়াবা সরবরাহ করেন। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে তার কাছ থেকে ৬২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তারের সময় সাংবাদিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বরিশালে ইয়াবা ব্যবসার অভিনব কৌশল ফাঁস

বরিশালে ঘরের দোতলায় রশি টানিয়ে ইয়াবা বিক্রি: ৬২৬ পিস ইয়াবা ও নগদ ৬.৫৯ লাখ টাকাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬