চট্টগ্রাম ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে বাঁশখালীতে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া

বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালন: র‌্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত

মোনতাহেরুল হক আমিন
  • আপডেট সময় : ০৬:২৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোনতাহেরুল হক আমিন |
বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এই কর্মসূচি আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ফায়ার সার্ভিসের নেতৃত্বে অগ্নি নির্বাপক বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো বাঁশখালী উপজেলাতেও আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমন সানি আকন, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব কুমার দাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও বাঁশখালী ফায়ার স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে অগ্নিনির্বাপক মহড়া পরিচালিত হয়। এতে বাঁশখালী থানা পুলিশ, সিপিপি স্বেচ্ছাসেবক, ইপসা স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এই মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে বাঁশখালীতে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া

বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালন: র‌্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬