চট্টগ্রাম ০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা জোরদার

কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৫ যুবকের ৭ দিনের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আমান খন্দকার
  • আপডেট সময় : ০৮:২৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আমান খন্দকার | বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলা-এ মাদক সেবনের দায়ে পাঁচ যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। তিনি জানান, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (১ মার্চ) রাত ৯টার দিকে কুমিল্লা-বাগড়া সড়কের রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া নূর মসজিদের সামনে চেকপোস্ট বসায় পুলিশ।

এ সময় হরিমঙ্গল থেকে কুমিল্লাগামী একটি মোটরসাইকেলে থাকা পাঁচ যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সেবন করে আসার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়।
পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— কুমিল্লা নগরীর তালপুকুরপাড় এলাকার কানুলাল দাসের ছেলে বিশ্বজিৎ দাস (৩৫), ঠাকুরপাড়া এলাকার বিজয় পালের ছেলে প্রীতম পাল (৩৫), তালপুকুরপাড় এলাকার মো. হির মিয়ার ছেলে মোহাম্মদ তৌসিফ (৩৫), মনোহরপুর এলাকার দিদারুল আলমের ছেলে সাইদুল আলম অপু (২৮) এবং পেয়ারাতলী এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ গোলাম রাব্বি (২৩)।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগার-এ পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা জোরদার

কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৫ যুবকের ৭ দিনের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় : ০৮:২৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬