চট্টগ্রাম ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক

তেহরানে হামলার পর রাষ্ট্রীয় টেলিভিশনে মৃত্যুর ঘোষণা; ৭ দিনের সাধারণ ছুটি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, তেহরানে হামলা ঘিরে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

তেহরান, ১ মার্চ:
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। রোববার (১ মার্চ) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Islamic Republic of Iran Broadcasting (IRIB) এক ঘোষণায় তার মৃত্যুর বিষয়টি প্রকাশ করে। তার মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদসংস্থা Reuters জানিয়েছে, তেহরানে সাম্প্রতিক সামরিক হামলার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা দাবি করেছিলেন, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে তেহরানে চালানো হামলায় খামেনি নিহত হন।
প্রাথমিকভাবে ইরানি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত না করলেও পরে রাষ্ট্রীয় টেলিভিশনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হামলায় ইরানের উচ্চপর্যায়ের নেতৃত্বের বড় অংশ নিহত হয়েছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (Islamic Revolutionary Guard Corps) কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহও হামলায় নিহত হয়েছেন। তবে এসব তথ্য এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ৮৬ বছর বয়সী খামেনি ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে তিনি দেশটির পররাষ্ট্রনীতি, সামরিক কৌশল ও জাতীয় নিরাপত্তা নীতির চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার মৃত্যু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তেহরানে হামলার পর রাষ্ট্রীয় টেলিভিশনে মৃত্যুর ঘোষণা; ৭ দিনের সাধারণ ছুটি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, তেহরানে হামলা ঘিরে উত্তেজনা

আপডেট সময় : ১২:১৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬