সিলেটে পুলিশের অভিযানে চুরির সময় আটক, হত্যা ও মাদক মামলাসহ একাধিক অভিযোগে জড়িত আসামি
সিলেটের কোতোয়ালী মডেল থানায় পুলিশের অভিযান: হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে পেশাদার চোর গ্রেফতার
- আপডেট সময় : ০২:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

কামাল খান | সিলেট প্রতিনিধিঃ
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানার অভিযানে এক পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় চুরির চেষ্টা করার সময় তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ আব্দুল আজিজ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে নিজাম উরফে মিন্টু (৪১) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। আটককৃত নিজামের পিতা মৃত আজব উল্লাহ। তার স্থায়ী ঠিকানা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাতগাঁও এলাকায়। বর্তমানে তিনি সিলেট জেলার এয়ারপোর্ট থানার জাহাঙ্গীর নগর (৭নং ওয়ার্ড) মসজিদের সামনে বসবাস করতেন।
গ্রেফতারের পর সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে—
(১) ২০১৫ সালের ৯ আগস্ট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত এফআইআর নং-২৭; পেনাল কোড ১৮৬০ এর ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৩৪ ধারায় এজাহারে অভিযুক্ত।
(২) ২০১৯ সালের ৫ নভেম্বর কোতোয়ালী মডেল থানার এফআইআর নং-১৪/৫৯৫; ৪৫৪/৩৮০ ধারায় তদন্তে সন্দিগ্ধ।
(৩) ২০২০ সালের ২৯ জুলাই এয়ারপোর্ট থানার এফআইআর নং-৩৬/২০২; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(গ) ধারায় এজাহারে অভিযুক্ত।
(৪) ২০২৪ সালের ২৭ এপ্রিল এয়ারপোর্ট থানার এফআইআর নং-২৬; জি আর নং-৭৭; পেনাল কোড ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় মামলায় তদন্তে সন্দিগ্ধ হিসেবে চার্জশিট (১৪২, তারিখ ৩০ আগস্ট ২০২৫) এ অভিযুক্ত পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















