চট্টগ্রাম ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

উন্নয়ন কার্যক্রমে সমন্বয় ও আইন-শৃঙ্খলা জোরদারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস নবনির্বাচিত সংসদ সদস্যের

কটিয়াদী উপজেলা প্রশাসনের সঙ্গে কিশোরগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট জালাল উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ১০:১৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা ও মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-২ সংসদীয় আসন-এর নবনির্বাচিত সংসদ সদস্য।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোজাম্মেল হক জোয়ারদার, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আলা উদ্দিন সাবেরী, সাধারণ সম্পাদক রফিকুল আলম রফিক, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। প্রতিটি বিভাগ কী ধরনের সহায়তা চায়, সে বিষয়ে একটি বিস্তারিত প্রোফাইল প্রস্তুত করে দেওয়ার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন নবনির্বাচিত এ সংসদ সদস্য।
তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের স্বতন্ত্রভাবে কাজ করার ক্ষেত্রে যেন কেউ চাপ প্রয়োগ বা অযথা প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উন্নয়ন কার্যক্রমে সমন্বয় ও আইন-শৃঙ্খলা জোরদারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস নবনির্বাচিত সংসদ সদস্যের

কটিয়াদী উপজেলা প্রশাসনের সঙ্গে কিশোরগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট জালাল উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬