চট্টগ্রাম ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

ব্রহ্মপুত্র নদে ভেসে ওঠা মরদেহ উদ্ধার, কটিয়াদীতে জানাজা ও দাফন সম্পন্ন

ময়মনসিংহে ছিনতাইকারীদের হাতে নিহত শিক্ষার্থী নুরুল্লাহ শাওন: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রহ্মপুত্র নদের তীরে ভেসে ওঠে আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীর মরদেহ, কটিয়াদীতে দাফন সম্পন্ন
ময়মনসিংহে ছিনতাইকারীদের হাতে নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মেধাবী শিক্ষার্থী নুরুল্লাহ শাওনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। নিহত শাওনের জানাজা শেষে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং দোয়া করেন।
জানা যায়, ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের পাশে ঘুরতে গিয়ে কটিয়াদীর দুই বন্ধু স্থানীয় ‘কিশোর’ ছিনতাইকারী দলের কবলে পড়েন। তাঁদের একজন পালিয়ে ফিরে আসতে সক্ষম হলেও দুই দিন ধরে নিখোঁজ ছিলেন নুরুল্লাহ শাওন (২৬)।
পরে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে ময়মনসিংহ শহরের জয়নুল আবেদিন উদ্যান এলাকার ব্রহ্মপুত্র নদের তীরে ভেসে ওঠে শাওনের মরদেহ। জাতীয় জরুরি সেবা নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত নুরুল্লাহ শাওন ময়মনসিংহ নগরের আনন্দ মোহন কলেজ-এর রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
শনিবার ময়নাতদন্ত শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজ প্রাঙ্গণে। পরে নিজ বাড়ি চরঝাকালিয়া ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা শেষে কটিয়াদী উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কিশোরগঞ্জ জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম খালেদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ মরহুম নুরুল্লাহ শাওনকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ব্রহ্মপুত্র নদে ভেসে ওঠা মরদেহ উদ্ধার, কটিয়াদীতে জানাজা ও দাফন সম্পন্ন

ময়মনসিংহে ছিনতাইকারীদের হাতে নিহত শিক্ষার্থী নুরুল্লাহ শাওন: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ

আপডেট সময় : ০৮:৪১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬