চট্টগ্রাম ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

উপজেলা কার্যালয়ের ঘটনার পর ইউনিয়ন পর্যায়ে একই উদ্যোগ, রাজনৈতিক অঙ্গনে আলোচনা

বেতাগীতে ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙানো ঘিরে উত্তেজনা, ভিডিও ভাইরাল

বেতাগী বরগুনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বেতাগী বরগুনা প্রতিনিধি |

বরগুনার বেতাগী উপজেলায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের পর এবার বুড়ামজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙানোকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বদনীখালী এলাকায় অবস্থিত দীর্ঘদিন পরিত্যক্ত থাকা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতা-কর্মী।

ভিডিওতে দেখা যায়, জাতীয় পতাকা হাতে তারা কার্যালয়ে ঢুকে দেয়ালে প্রথমে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙান। এরপর দলীয় পতাকা উত্তোলন ও সাইনবোর্ড স্থাপন করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শহীদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে দাবি করেন, ২০১১-২০১২ সালে প্রয়াত সাংসদ আলহাজ্ব গোলাম সবুর টুলুর আর্থিক সহযোগিতায় কার্যালয়টি নির্মিত হয়।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কার্যালয়টি দখল ও ভাঙচুরের শিকার হয় বলেও তিনি উল্লেখ করেন। দীর্ঘ প্রায় ১৮ মাস পর দলীয় কার্যালয়টি পুনরায় খুলে ছবি টাঙানো হয়েছে বলে দাবি করেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেতাগী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করেই কার্যালয়টি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

এতদিন দলীয় কার্যক্রম পরিচালনা সম্ভব হয়নি, বর্তমানে পরিস্থিতি অনুকূলে আসায় কার্যালয় পুনরায় চালু করা হয়েছে।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি বেতাগী পৌর মার্কেট এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের তালা ভেঙে ছাত্রলীগের নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙান। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে এবং টাঙানো ছবি সরিয়ে ফেলা হয়।
স্থানীয়ভাবে এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উপজেলা কার্যালয়ের ঘটনার পর ইউনিয়ন পর্যায়ে একই উদ্যোগ, রাজনৈতিক অঙ্গনে আলোচনা

বেতাগীতে ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙানো ঘিরে উত্তেজনা, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৬:৩৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬