চট্টগ্রাম ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

মাদকপাচার রোধে সীমান্তে টহল ও বিশেষ অভিযান আরও জোরদার

রাজশাহী সীমান্তে ১ বিজিবির পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক উদ্ধার

মোঃ গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ০৩:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, মহাপরিচালকের নির্দেশনায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহীর বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক পাচারের পরিকল্পনা রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে গতকাল ১৫ ফেব্রুয়ারি গভীর রাতে পৃথক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
চরমাজারদিয়া বিওপি, দামকুড়া থানার রবেন্দ্র এলাকা:
রাত আনুমানিক ২টার দিকে আভিযানিক দল এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

ইউসুফপুর বিওপি, চারঘাট থানার হাজির বাতান এলাকা:
রাত ১টা ৩০ মিনিটে টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সরিষা ক্ষেতে ওঁত পেতে থাকে। সন্দেহভাজন এক মাদক কারবারীকে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। তল্লাশিতে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দকৃত ফেনসিডিল চারঘাট মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

খিদিরপুর বিওপি, কাটাখালী থানার পূর্ব বাতান এলাকা:
রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে অভিযান চালিয়ে বাবলা বাগানের ভেতর থেকে দুটি বস্তা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায়। তল্লাশিতে ২৯০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। এসব মাদকদ্রব্য কাটাখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি কর্মকর্তারা জানান, রাজশাহী সীমান্তে মাদকপাচার রোধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজশাহী সীমান্ত দিয়ে মাদকপাচার রোধে ১ বিজিবি একাধিক সফল অভিযান পরিচালনা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদকপাচার রোধে সীমান্তে টহল ও বিশেষ অভিযান আরও জোরদার

রাজশাহী সীমান্তে ১ বিজিবির পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক উদ্ধার

আপডেট সময় : ০৩:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬