চট্টগ্রাম ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন চান কলস প্রতীকের প্রার্থী

যশোর-৫ (মণিরামপুর) আসনে শেষ প্রচারণা সভায় কলস প্রতীকের পক্ষে জনসমুদ্র

আব্দুল্লাহ আল মামুন
  • আপডেট সময় : ০৮:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল্লাহ আল মামুন | যশোর প্রতিনিধিঃ

আগামীকাল ভোট। দীর্ঘদিন পর দেশে স্বতঃস্ফূর্ত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের অংশ হিসেবে যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনে শেষ প্রচারণা সভায় কলস প্রতীকের পক্ষে বিশাল জনসমুদ্রের সৃষ্টি হয়েছে।
গতকাল সোমবার বিকেলে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের প্রার্থী এম. শহীদ ইকবাল হোসেনের সর্বশেষ নির্বাচনী জনসভা। সভাটি শুরু হওয়ার আগেই মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

বিকেল তিনটার মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে কলস প্রতীকের সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজগঞ্জ হাই স্কুল মাঠে উপস্থিত হতে থাকেন। বিকেল চারটার মধ্যেই মাঠটি লোকে লোকারণ্য হয়ে যায়। জনসমাবেশের স্থান সংকুলান না হওয়ায় সভা ছড়িয়ে পড়ে রাজগঞ্জ বাজার, রামপুর মোড়, হানুয়ার মোড় ও কলেজ মোড় পর্যন্ত।

এমনকি মাঠ সংলগ্ন মসজিদের ছাদ, প্রশাসনিক ভবন এবং আশপাশের বসতবাড়ির ছাদেও মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী এম. শহীদ ইকবাল হোসেন বলেন, নির্বাচিত হলে তিনি ভবদহ সমস্যার স্থায়ী সমাধান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ, ঝাপা বাউড়কে দূষণমুক্ত করা সহ এলাকার সার্বিক উন্নয়নে একগুচ্ছ বাস্তবমুখী পরিকল্পনা বাস্তবায়ন করবেন।
শিক্ষক কফিল উদ্দিনের সভাপতিত্বে এবং মাহাবুব হাসান ফারুক ও অ্যাডভোকেট শামছুজ্জামান দীপুর যৌথ সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, ঝাপা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আলা, সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় পশ্চিমাঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত সমর্থকেরা বলেন, রাজগঞ্জে এত বিশাল জনসমাগম আগে কখনো দেখা যায়নি। শেষ প্রচারণা সভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কলস প্রতীকের জনপ্রিয়তারই প্রমাণ বলে মন্তব্য করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন চান কলস প্রতীকের প্রার্থী

যশোর-৫ (মণিরামপুর) আসনে শেষ প্রচারণা সভায় কলস প্রতীকের পক্ষে জনসমুদ্র

আপডেট সময় : ০৮:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬