চট্টগ্রাম ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ে আশাবাদ ব্যবসায়ীদের

রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের আশ্বাস

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৭:৩৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকলে রমজানে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কোনো সুযোগ নেই বলে জানিয়েছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সোমবার রাজধানীর মতিঝিলস্থ এফবিসিসিআই কার্যালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র প্রশাসক আবদুর রহিম খান।

সভায় অংশ নেওয়া খুচরা ও পাইকারি বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা জানান, ভোজ্যতেল, চিনি, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ বর্তমানে দেশে রয়েছে। তাই সরবরাহে কোনো বিঘ্ন না ঘটলে রমজানে দাম বাড়ার যৌক্তিক কারণ নেই।

ব্যবসায়ীরা বাজার স্থিতিশীল রাখতে সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে চাঁদাবাজি ও অবৈধ হয়রানি বন্ধে সরকারের কঠোর ভূমিকা কামনা করেন। একই সঙ্গে ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করে সচেতন থাকার আহ্বান জানান তারা।

বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাশেম বলেন, মিল মালিকরা সময়মতো সরবরাহ নিশ্চিত করলে বাজারে চিনির সংকট হবে না। সরকারি উদ্যোগে চিনি আমদানি বাড়ানো গেলে প্রতিযোগিতামূলক দামে ভোক্তারা পণ্য কিনতে পারবে।

বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা বলেন, শুধুমাত্র খুচরা পর্যায়ে নয়, আমদানিকারক ও বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর ওপরও বাজার তদারকি জোরদার করা প্রয়োজন।

তবে বাজার বিশ্লেষক ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া সতর্ক করে বলেন, নির্বাচন পরবর্তী সময় ও জ্বালানি সংকট বাজারে প্রভাব ফেলতে পারে। এ সময় অসাধু চক্র সক্রিয় হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সমাপনী বক্তব্যে এফবিসিসিআই প্রশাসক আবদুর রহিম খান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের পরপরই রমজান শুরু হওয়ায় বাজার ব্যবস্থাপনায় সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। ব্যবসায়ী ও ভোক্তা—উভয়ের স্বার্থ রক্ষায় সরকারকে কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ে আশাবাদ ব্যবসায়ীদের

রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের আশ্বাস

আপডেট সময় : ০৭:৩৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬