চট্টগ্রাম ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

রাসায়নিক ব্যবহারে হুমকির মুখে শিশু ও প্রাণবৈচিত্র্য

সুরক্ষিত রাখি শিশু-কিশোরদের: কীটনাশক ও রাসায়নিক খাদ্যের ক্ষতিকর প্রভাব নিয়ে মানিকগঞ্জে সচেতনতামূলক অনুষ্ঠান

মো. মুকতার হোসেন
  • আপডেট সময় : ০৮:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো. মুকতার হোসেন |
মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ সদরের মধ্য পুটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “নিজেদের স্বাস্থ্য সুরক্ষিত করি, কীটনাশকে না বলি” শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা গ্রিন কোয়ালিশন ও বারসিকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে রাসায়নিক সার ও কীটনাশকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীরা প্রাকৃতিক দৃশ্য অঙ্কন, কীটনাশকের ক্ষতি ও স্বাস্থ্য সুরক্ষার উপায় নিয়ে মতামতের ভিত্তিতে প্রতিবেদন তৈরি ও উপস্থাপন করেন।

আলোচনায় বক্তব্য রাখেন মধ্য পুটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক খোদেজা বেগম, হরিরামপুর উপজেলা গ্রিন কোয়ালিশনের সদস্য বাপ্পি খান, বারসিকের প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা ও শিবানী চক্রবর্তী।

বক্তারা বলেন, গ্রামের দোকান ও বাজারগুলোতে শিশু-কিশোরদের জন্য রং ও রাসায়নিক কেমিক্যাল মিশ্রিত খাবার বিক্রি হচ্ছে, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসচেতনভাবে এসব রং মেশানো, রাসায়নিকযুক্ত ও মেয়াদোত্তীর্ণ খাবার খেয়ে পেটের নানা রোগে আক্রান্ত হচ্ছে।

তারা আরও বলেন, শিশু-কিশোররা গ্রামের দোকান থেকে মেয়াদোত্তীর্ণ জুস, চকলেট, চিপস ও জেলি খেয়ে দীর্ঘমেয়াদি রোগে ভুগছে। পাশাপাশি কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে এবং জমির উর্বরতা কমে যাচ্ছে।

রাসায়নিক ব্যবহারে পাখি, মৌমাছি, ব্যাঙসহ উপকারী পোকামাকড় ও প্রাণবৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে ভুল পদ্ধতিতে কীটনাশক ব্যবহারের কারণে কৃষকরাও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

বক্তারা বলেন, সকলের সচেতনতার মাধ্যমেই শিক্ষার্থীদের স্বাস্থ্য রক্ষা ও প্রাণ-প্রকৃতি সুরক্ষা সম্ভব। পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাসায়নিক ব্যবহারে হুমকির মুখে শিশু ও প্রাণবৈচিত্র্য

সুরক্ষিত রাখি শিশু-কিশোরদের: কীটনাশক ও রাসায়নিক খাদ্যের ক্ষতিকর প্রভাব নিয়ে মানিকগঞ্জে সচেতনতামূলক অনুষ্ঠান

আপডেট সময় : ০৮:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬