চট্টগ্রাম ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

প্রবাসীদের পাঠানো ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

প্রবাসী ভোটারদের সাড়া, দেশে এসেছে হাজার হাজার পোস্টাল ব্যালট

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বড় অগ্রগতি দেখা গেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের পাঠানো মোট ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে।

এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন। পাশাপাশি ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।

শুধু প্রবাসী নয়, দেশের ভেতরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের জন্যও পোস্টাল ব্যালট কার্যক্রম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। দেশের ভেতরে ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন, যার মধ্যে ২ লাখ ১১ হাজার ১২২ জন ভোট দিয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে ও বিদেশে মিলিয়ে এবার ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ ব্যবস্থায় ভোটার অংশগ্রহণ আরও বাড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রবাসীদের পাঠানো ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

প্রবাসী ভোটারদের সাড়া, দেশে এসেছে হাজার হাজার পোস্টাল ব্যালট

আপডেট সময় : ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬