চট্টগ্রাম ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

নির্বাচনকালীন সহিংসতা রোধে কঠোর অবস্থানের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

মো. গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ১০:৩৪:০০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো. গোলাম কিবরিয়া | রাজশাহী জেলা প্রতিনিধিঃ

নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত পনেরো বছরে জাতীয় ও স্থানীয় নির্বাচন ব্যবস্থার কাঠামো ভেঙে ফেলা হয়েছে এবং স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। বর্তমান নির্বাচনকে কেন্দ্র করে জনগণ, রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা গভীরভাবে নজর রাখছেন। তাই এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট সকলের পেশাদারিত্ব অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। কেন্দ্রভিত্তিক সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে আগাম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেন উপদেষ্টা।কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বে অবহেলা, পক্ষপাতিত্ব কিংবা লোভের কারণে কেউ অন্যায় করলে ছাড় দেওয়া হবে না।

নির্বাচনের প্রতিটি ধাপে নির্বাচন কমিশনের নির্দেশনা, নির্বাচনী আচরণবিধি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র যথাযথভাবে অনুসরণ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, র‌্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ রাজশাহী বিভাগের জনপ্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচনকালীন সহিংসতা রোধে কঠোর অবস্থানের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

আপডেট সময় : ১০:৩৪:০০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬